সাজেকের দূর্গম পাড়ায় হেলিকপ্টারে সেনাবাহিনী ও বিজিবি'র চিকিৎসা সামগ্রী প্রেরণ


আল মামুন    |    ০২:১৫ পিএম, ২০২০-১১-১৯

সাজেকের দূর্গম পাড়ায় হেলিকপ্টারে সেনাবাহিনী ও বিজিবি'র চিকিৎসা সামগ্রী প্রেরণ

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক উদ্যোগে এবং বিজিবির সহায়তায় দূর্গম সাজেকের শিয়ালদহপাড়া,থাংনাং পাড়া ও তারুমপাড়া সহ মোট ১৬ টি পাড়ায় হেলিকপ্টারে একটি মেডিকেল টিম ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়।জানা যায়,  ১৯ নভেম্বর ২০২০(বৃহস্পতিবার) ৯ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম টি হামের ভ্যাকসিন, বিভিন্ন প্রকার ঔষধ ও স্যালাইন নিয়ে যায়।

এদিকে পিছিয়ে পড়া ও অত্যন্ত দূর্গম অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগে গভীর কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন। তারা চান ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে যেন তাদের পাশে দাঁড়ায়।